চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার,আটক ১


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও শিয়ালমারা সীমান্তে বিজিবির ৪টি পৃথক অভিযানে ৫৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। অভিযানে আটক হয়েছেন উপজেলার কানসাট মিলিক গ্রামের সেতাউর রহমানের ছেলে আব্দুল জব্বার(৪২)। অভিযানকালে পালিয়ে যান সংশ্লিস্ট ৬ জন। গত সোমবার(৭’জুন) অভিযানগুলো চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯’বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা বলেন, গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে শিয়ালমারা মোড়লপাড়া গ্রামে একটি পুকুরে লুকানো ৩৬৩ বোতল মালিকবিহীন ফেনসিডিল উদ্ধার হয়। প্রায় একই সময় শিয়ালমারা গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে মিন্টু আলীর(৩৫) বসতবাড়ি তল্লাশী করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার হলেও কেউ আটক হয়নি। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে একই গ্রামের আবু সাইদের ছেলে শরিফুল ইসলামের(৩৫) বসত বাড়ি থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার  হলেও শরিফুল সহ সংশ্লিস্ট ৫ জন পালিয়ে যান। একই দিন বিকেল ৫ টার দিকে পিরোজপুর গ্রাম থেকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক হন জব্বার।
এসব ঘটনায় পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান অধিনায়ক।  ###

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন