বিশিষ্ট শিক্ষক সৈয়দ রকিব আহমদের রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল 

gbn

জিবি নিউজ ।।

 সোমবার ৩১শে মে ২০২১ বিশিষ্ট শিক্ষক সৈয়দ রকিব আহমেদের আশূ রোগমুক্তির জন্য বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউ কে কর্তৃক এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আবু হোসেন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরী।
 
এখানে উল্লেখ্য যে বাংলাদেশ টিচার্স এসোসিয়েশনের অন্যতম সংগঠক ও  শিক্ষক সৈয়দ রকিব আহমেদ কিছুদিন ধরে দুরারোগ্য রোগে ভুগতেছেন। অত্যন্ত স্পর্শকাতর এবং দুঃখজনক অবস্থায়  তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অনেক বন্ধু বান্ধবএই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

সৈয়দ রকিব আহমেদ তার নিজের অবস্থার বর্ণনা  করে দোয়া মাহফিল আয়োজন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়ার জন্য অনুরোধ জানান। দোয়া পরিচালনা করেন মো: ফারুক হোসেন, সৈয়দ আসরাফ আলী এবং মো: মুমিনুল ইসলাম ফারূকী। 

 সৈয়দ রকিব আহমদের  দীর্ঘ কর্মজীবন এবং তার সংস্পর্শে থাকা বন্ধু-বান্ধব শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন, মোহাম্মদ আব্দুর রকিব  FCA- সাধারণ সম্পাদক ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই,   কমিউনিটি নেতা ও শিক্ষাবিদ ডক্টর আবদুল হান্নান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, ও  যুগ্ম সম্পাদক মারুফ আহমেদ চৌধুরি, মোঃ জুয়েল ও মোস্তফা কামাল মিলন সাবেক সভাপতিদয় বি টি এ , আমেরিকা থেকে মোঃ আমিনুল হক চুন্নু সাবেক অধ্যক্ষ নুর জাহান মেমোরিয়াল কলেজ,  কমিউনিটি নেতা হাবিবুর রহমান, মির্জা আসহাব ব্যাগ ।  শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক নুরুল ইসলাম, রাহেল এহিয়া , মিসবাহ আহমেদ, ইকবাল হোসেন, ইমতিয়াজ আহমেদ, মোস্তাক চৌধুরী, মাহবুব হোসেন, এ কে এম ইয়াহিয়া, শাহীন আক্তার, এডভোকেট শাহ ফারুক আহমেদ, মনজুর রেজা চৌধুরী, ছালেহ  আহমেদ, কামরুন আহমেদ, সাজেদা আহমেদ, আফজাল হোসেন সিদ্দিক মিয়া, পারভিন আক্তার, মোহাম্মদ শাহজাহান, হাবিবুর রহমান ও সৈয়দা রেকা ফারুক প্রমূখ।

সৈয়দ রকিব আহমেদের  আশু রোগমুক্তি জন্য দোয়া শেষে উপস্থিত সকলে মিলে এক খতম কোরআন পড়ার সিদ্ধান্ত নেয়া হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন