সাতক্ষীরা প্রতিনিধি: করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন রোধে সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার বিভিন্ন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে ৫৯০টি মোবাইল টহল পরিচালনা করেছে। একই সাথে সীমান্তে টহল বাড়িয়ে দেয়ার সাথে যারা মানব পাচার কারিসহ মাদক ও গরু ব্যবসার সাথে জড়িত তাদের বাড়ি ও গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। এসয় অবৈধভাবে যাতায়াতের অভিযোগে ৮ জনকে আটক করেছে। মঙ্গলবার (১ জুন) বিকালে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানান, করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট এর সংক্রমন সেদেশে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এরফলে ভারতে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বাংলাদেশের সীমান্ত দিয়ে অবৈধ গমনাগমনের মাধ্যমে উক্ত ভাইরাস বাংলাদেশেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটলিয়নের উপঅধিনাক রেজা আহমেদ জানান, সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী ভোমরা, গাজীপুর, কুশখালী, কালিয়ানী, মাদরা, কাকডাঙ্গা ও তলুইগাছা এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে বিজিবি। উক্ত এলাকা সমূহে অবৈধ গমানাগমন প্রতিরোধে বিজিবি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ঐ কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দফায় গত ২৮ এপ্রিল হতে ৫ মে পর্যন্ত ৭ দিনের জন্য ‘সীমান্তে অবৈধ গমনাগমন প্রতিরোধ সপ্তাহ’ পালন করা হয়। পরবর্তীতে ঐ কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করে বর্তমানেও অব্যাহত রাখা হয়েছে। তিনি আরও জানান, সীমান্তে টহল বাড়িয়ে দেয়ার সাথে সাথে যারা মাদক ও গরু ব্যবসার সাথে জড়িত তাদের বাড়ি ও গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন