মৌলভীবাজারে  ৯৪ লক্ষ ২৬ হাজার টাকা মূল্যের অবৈধ বিপুল পরিমান চশমা ও সানগ্লাস উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি :

মৌলভীবাজার  জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে  বিপুল পরিমান চশমা ও সানগ্লাস উদ্ধার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা। 

জেলা গােয়েন্দা শাখা কর্তৃক গােপন সংবাদের ভিত্তিতে ০৭মে ভাের সাড়ে ৪ ঘটিকায় শ্রীমঙ্গল থানাধীন রাজঘাট ইউনিয়নের ভারতীয় সিমান্ত বিদ্যাবিল মংলাম নামক স্থান দিয়ে চোরাই পথে আমদানি করাকালে শ্রীমঙ্গল থানাধীন শিববাড়ি বাজার পয়েন্টে তাৎক্ষণিক চেকপােস্ট বসিয়ে পিকআপ নং- ঢাকা মেট্রো-ন-২০-২১৩৭ এর গতিরােধ করে ড্রাইভার মােঃ শুভ (২০), পিতা : মৃত আব্দুল খালিক, সাং : মতিগঞ্জ,থানা :মৌলভীবাজারকে  জেলা গোয়েন্দা শাখা পুলিশ অবৈধ মালামালসহ তাকে আটক করে। 

  
আটক করার পর  ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ ও
তার হেফাজতে থাকা বর্ণিত পিকআপ তল্লাশীকালে অবৈধ উপায়ে চোরাচালেনর মাধ্যমে আমদানিকৃত
ভারতীয় চশমা মােট ২১বস্তা যার মধ্যে কার্টুনে মােড়ানাে ৯৩২টি বক্স,  আলামত উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত চশমার আনুমানিক বাজার মুল্য ৯৪,২৬,০০০/- (চুরানব্বই লক্ষ ছাব্বিশ হাজার) টাকা। 


উক্ত বিষয়ে জড়িতদের নাম সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়। 


প্রেস ব্রিফিং এ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জেলা পুলিশসহ জেলা গােয়েন্দা শাখার মাধ্যমে অবৈধ মাদক উদ্ধার, চোরাচালান সিন্ডিকেট গ্রেপ্তার ও সন্ত্রাসী গ্রেপ্তারের ধারা অব্যাহত রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন