চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার-বীজ বিতরণ


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সাড়ে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬’এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুনাইন-বিন-জামান,উপসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান,আজম আলী সহ সংশ্লিষ্টরা। আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় তালিকাভূক্ত প্রত্যেক কৃষকের মাঝে ২০ কেজি করে ড্যাপ ও ১০ কেজি করে পটাশ সার এবং ৫ কেজি করে উফশী ধান বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।   ###

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন