সুনামগঞ্জের জামালগঞ্জে  পাগনার হাওরে ধানকাটা উৎসব শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের পাকনা হাওরে বোর ফসলী জমির ধান কাটা উৎসবের শুরু হয়েছে। 
মঙ্গলবার সকালে পাগনার হাওরে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা উৎসবের শুরু করা হয়।
পাগনার হাওরের বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করেন,সিলেট বিভাগীয় কমিশনার মো.মশিউর রহমান এনডিসি। 
এ সময় সিলেট বিভাগীয় কমিশনার মো.মশিউর রহমান এনডিসি বলেন,হাওরে ফসল ৮০ ভাগ পকনা হলেই ধান কাটা একান্ত প্রয়োজন,কারণ প্রাকৃতিক দুযোগের কারণে ফসল হানি হওয়ার সম্ভাবনা খুব বেশী তাই কৃষকের তিনি অনুরোধ করেন ৮০ ভাগ পাকা হলেই ধান কাটার জন্য। তিনি আরও বলেন,সরকার সব চেয়ে বেশী ভুতর্কী দিচ্ছেন কৃষি খাতে তাই কৃষক বাচলে দেশ বাচবে,দেশ বাচলে কৃষক বাচবে। 
এ সময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিলেট অ ল কৃষি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার অধিকারী,জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী প্রকৌশলী মো.সবিবুর রহমান,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফরিদুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী,জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান  ইকবাল আল আজা,নির্বাহী অফিসার বিশ্বজিত দেব প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন