ধর্মপাশায় দূভোর্গের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শতবর্ষী গ্রামীন মেলা ও পূজা অনুষ্ঠিত

মোজাম্মেল আলম ভূঁইয়া-প্রতিনিধি,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ঐতিহ্যবাহী শতবর্ষী গ্রামীন মেলা ও পূজা অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে প্রতিবছরের মতো এবারও নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষলক্ষ দর্শনার্থীদের আগমন হয়েছে। কিন্তু দূর্গম ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থাসহ থাকা খাওয়ার সুব্যবস্থা না থাকার কারণে দর্শনার্থীদেরকে পোহাতে হয়েছে চরম দূভোর্গ।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের কাহালা গ্রামে কালীপূজা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী এই গ্রামীন মেলা। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই মেলায় লক্ষলক্ষ মানুষের সমাগম ঘটে। তবে মনোবাসনা পূরণ হবে এমন বিশ^াস নিয়ে দূর দূরান্ত থেকে হিন্দুধর্মালম্বীরা এখানে কালীপূজা করতে আসেন। এউপলক্ষে মেলায় বসে হাজার হাজার দোকানপাট।
এব্যাপারে কালীপূজা কমিটির সভাপতি অজয় তালুকদার বাপ্পী বলেন- এখানে কোনো বিশ্রামাগার না থাকার কারণে প্রচন্ড রোদে কষ্ট করতে হয় দর্শনার্থীদের। এছাড়া খাবার পানির খুবই সংকট। ভালো জলাশয় বা পুকুর না থাকার কারণে ময়লা ডোবাতে পূণ্য¯œান সারতে হয়। স্যানিটেশনের সুব্যবস্থা না থাকায় নারীদেরকে পড়তে হয় চরম বিপাকে। তাই এখানে ১টি নলকুপ ও ১টি পুকুর খনন করাসহ বৃক্ষরোপন করা খুবই জরুরী।
মধ্যনগর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার বলেন- মধ্যনগর থেকে কাহালো পর্যন্ত সড়ক যোগাযোগ উন্নত করা হলে এলাকার মানুষসহ মেলা ও পূজায় আগাত লক্ষলক্ষ দর্শনার্থীদের দীর্ঘদিনের সীমাহীন কষ্ঠ ও দূভোর্গ লাগব হতো। তাই এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্ঠি কামনা করছি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন