নবীগঞ্জে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ২য় বারের মতো মেয়র নির্বাচিত হলেন ধানের শীষের প্রার্থী ছাবির আহমেদ

gbn

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ থেকেঃ-

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচিন গতকাল শনিবার অনুষ্টিত হয়েছে। এতে সকাল থেকে বিকাল পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গননা চলে। ভোট গনণা শেষে নির্বাচন কমিশন ফলাফল ষোঘনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ আরো অনেকেই। ঘোষনায় দ্বিতীয়বারের মতো মেয়র হলেন, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ৫ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকার গোলাম রসূল রাহেল চৌধুরী পেয়েছেন ৫ হাজার ৪৭৭ ভোট।স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর আলম সুমন (জগ) পেয়েছেন, ২৬১৯ ভোট। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি ওয়ার্ডের এ পৌরসভার ১০টি কেন্দ্রে বেলট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোট শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবির আহমেদ চৌধুরী ৫ হাজার ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৪৭৭ ভোট। নবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দিদ্বতা করেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসূল রাহেল চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাবির আহমেদ চৌধুরী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর আলম সুমন (জগ)। ৯টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভার মোট ১০টি কেন্দ্রে বেলট পেপারে ভোটগ্রহণ করা হয়। এতে মোট ভোটার ছিলেন, ১৮ হাজার ৬৯৯ জন।এর মধ্যে পুরুষ ভোটার হলেন, ৯১৩৯ ও মহিলা ভোটার হলেন, ৯৫৬০ জন। এ নির্বাচনকে ঘীরে প্রশাসনের লোকজনও ছিল সক্রিয় অসবস্থায়। জয়ের খবরে নবীগঞ্জ উপজেলা জুরো আনন্দ, উল্লাসহ সহ নানান আলোচনার জন্ম দিয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন