স্মৃতিকথায় সাভারকরকে নিয়ে সমালোচনা, ক্ষমা চাইতে সোনিয়াকে নোটিশ

স্বাধীনতাসংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে স্মৃতিকথায় করা মন্তব্যের জেরে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার প্রপৌত্র সত্যকী সাভারকার। ‘বিলংগিং : আ জার্নি অব লাভ’ বইয়ে সাভারকর সম্পর্কে করা মন্তব্যগুলোকে ভুল ও মানহানিকর বলে দাবি করেছেন তিনি।

 

আইনি নোটিশে সোনিয়া গান্ধীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি বইটির সংশ্লিষ্ট অংশ সংশোধনের দাবি জানানো হয়েছে। এ জন্য তাকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পুনে জেলা আদালতে মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

৪৪৩ পৃষ্ঠার বইটিতে সাভারকরকে ‘হিন্দুত্ব’ মতাদর্শের জনক হিসেবে উল্লেখ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, তার চিন্তাধারায় হিন্দুদের প্রধান্য দিয়ে ভারতকে একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ধারণা তুলে ধরা হয়েছে। এ ছাড়া বইটিতে সোনিয়া গান্ধীর মতাদর্শের সঙ্গে ভারতের সংবিধানে উল্লেখিত রাষ্ট্রের সীমানা ও নাগরিক অধিকারের ধারণার বিরোধ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

 

সাভারকরের পক্ষে আইনজীবী সংগ্রাম কোলহাটকর অভিযোগ করেছেন, বইটিতে তার পূর্বপুরুষকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা মানহানির শামিল। তিনি বলেন, আপাতত মানহানির বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাশাপাশি অন্য কোনো আইনি ধারায় ব্যবস্থা নেওয়া যায় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

আইনি নোটিশে বিশেষভাবে বইটির এমন বক্তব্যের বিরোধিতা করা হয়েছে, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সাভারকর ব্রিটিশদের কাছে ভারতীয় স্বাধীনতাসংগ্রামীদের তথ্য দিতেন বা তাদের বিরুদ্ধে সহযোগিতা করতেন। নোটিশে এ অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তার কারাবাস, ব্রিটিশদের কাছে দাখিল করা আবেদনপত্র এবং রাজনৈতিক কর্মকাণ্ড মূল্যায়নের ক্ষেত্রে তৎকালীন ঐতিহাসিক পরিস্থিতি বিবেচনা করা জরুরি।

এতে আরো বলা হয়েছে, ব্রিটিশ শাসনামলে সাভারকর দীর্ঘদিন কারাবন্দি ছিলেন এবং আন্দামানের সেলুলার জেলেও বন্দিজীবন কাটিয়েছেন। তার কারাবাস ও আবেদনপত্রের বিষয়গুলো তৎকালীন পরিস্থিতি বিবেচনা না করে মূল্যায়ন করলে তার জীবন ও রাজনৈতিক সংগ্রাম সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।

 

সাভারকরের রাজনৈতিক দর্শনকে শুধু হিন্দুদের প্রাধান্য প্রতিষ্ঠার চিন্তা হিসেবে তুলে ধরারও বিরোধিতা করেছে তার পরিবার। নোটিশে বলা হয়েছে, সাভারকরের লেখা, বক্তব্য ও রাজনৈতিক চিন্তাধারা যথাযথ ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে মূল্যায়ন করা উচিত। বইটির সংশ্লিষ্ট দুটি অংশ পাঠকদের তার স্বাধীনতাসংগ্রামে ভূমিকা ও রাজনৈতিক দর্শন সম্পর্কে বিভ্রান্ত করতে পারে বলেও অভিযোগ করা হয়েছে।

নিজের দাবির পক্ষে নোটিশে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে সাভারকরকে সম্মান জানাতে ভারত সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তার সম্মানে স্মারক ডাকটিকিট প্রকাশের বিষয়টি রয়েছে।

এ ছাড়া ‘স্বাতন্ত্র্যবীর সাভারকর রাষ্ট্রীয় স্মারক’-এর জন্য ইন্দিরা গান্ধী ব্যক্তিগত ব্যাংক হিসাব থেকে ১১ হাজার টাকা অনুদান দিয়েছিলেন বলেও নোটিশে দাবি করা হয়েছে। পাশাপাশি সাভারকরের নেতৃত্বে হায়দরাবাদে পরিচালিত নিরস্ত্র প্রতিরোধ আন্দোলনে অংশ নিয়ে কারাবরণকারীদের ‘স্বাধীনতাসংগ্রামী’ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

এ ছাড়া ১৯৮৩ সালে তার জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারত সরকারের ‘ফিল্মস ডিভিশন’ সাভারকরের জীবন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিল বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন