জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাছের পোনা ক্রয় ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বুধবার(৬’জানুয়ারী) বিকেলে শহরের আলীনগর এলাকায় প্রধানন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বেসরকারী উদ্যোক্তা প্রতিষ্ঠান পরিচালিত কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
এড.সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান।বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস কর্মকর্তা ডা. আমিমুল এহসান,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান,বিডা’র উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের জেলা সমন্বয়ক এস.এ.এ.শাফী,সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোসলেম বেগম।
উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম,উদ্যোক্তা প্রতিষ্ঠানের সভাপতি ফরমান আলী,সহসভাপতি সোহরাব হোসেন,সেক্রেটারী এনায়েত আলী,নারী উদ্যোক্তা শ্যামলী খাতুন সহ সংশ্লিস্টরা।
অনুষ্ঠানে বক্তরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,সরকার নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের সকল ক্ষেত্রেরই উন্নয়ন চায়। এজন্য প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা সৃষ্টি করা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যেক্তাদের সরকার সকল প্রকার সহায়তা করবে। বক্তরা বলেন,চাঁপাইনবাবগঞ্জ ক্রমবর্ধমান মৎস চাষ ও ক্রয় বিক্রয় এলাকা। নতুন চালু হওয়া এই কেন্দ্রে সকল প্রকার দেশী ও বিদেশী, ছোট ও বড় মাছের পোনা পাওয়া যাবে এবং ক্রয় বিক্রয় করা যাবে। ####
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন