গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়াল

ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬০৯ জনে পৌঁছেছে। গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো ১১ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের সহিংসতায় আহত আরো দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৫৯৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৭৪৮ জন আহত হয়েছেন। এ সময়ে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে আরো ৮৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬০৯ জনে দাঁড়িয়েছে। এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৮৭২ জন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন