সিলেটে রাস্তা পারের চেষ্টায় ছিল ১২ ফুট লম্বা অজগর, অবশেষে অবমুক্ত

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটে রাস্তা পারের চেষ্টা করছিল একটি ১২ ফুট লম্বা অজগর। পরে সেটিকে উদ্ধার করে টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

 

 

 

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাপটি উদ্ধারের পর অবমুক্ত করা হয়।

 

জানা গেছে, শনিবার সন্ধ্যার পর যুব উন্নয়ন কেন্দ্রের পাশের ঝোপঝাড়ে অজগরটি দেখতে পান স্থানীয়রা। সাপটি রাস্তা পারের চেষ্টা করছিল।

 

 

খবর পেয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়- সিকৃবির প্রাণিকল্যাণ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংগঠন প্রাধিকারের জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে আটক করে।

 

 

প্রাধিকারের সদস্য বাদশা ফাহাদ জানান, অজগরটি প্রায় ১২ ফুট লম্বা  এবং সম্পূর্ণ সুস্থ। পরে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে আমরা সাপটিকে টিলাগড় ইকো পার্কের গভীর বনে অবমুক্ত করেছি।

 

অজগর বা অন্য কোনো বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা প্রাধিকারের সঙ্গে যোগাযোগের অনুরোধও জানিয়েছেন বাদশা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন