প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন ঝিনাইদহের রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেকগণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মো. রাশেদ খান। এ সংক্রান্তএকটি সরকারি প্রজ্ঞাপন ১৯ জুলাই জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাশেদ খান ত্রয়োদশ জাতীয়সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালিগঞ্জ উপজেলা ও সদর আংশিক ) আসনের বিএনপি মনোনীত প্রার্থীহিসাবে নির্বাচন করে পরাজিত হন। এর আগে গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেন। তিনিগণঅদিকার পরিষদের সাধারন সম্পাদক ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অন্যযেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান ওসংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়াহয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাশেদ খানের নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকরহবে। এই নিয়োগের মেয়াদ থাকবে প্রধানমন্ত্রীর দায়িত্বকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে সেই সময় পর্যন্ত।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন