স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি, দুই তরুনীসহ যুবক আটক

গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে মাদক পাচারকালে ৬ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
 

বুধবার (১৫ জুলাই) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রাবার বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

পাচারকারীরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের শালুকিয়া গ্রামের আবদুল গফুরের ছেলে সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রুপগঞ্জের পশ্চিম নাউ এলাকার মৃত শহিদুল ইসলাম সুরুজের মেয়ে সিমা ইসলাম (২২) ও মিরপুর ১ নম্বর এলাকার কামরুজ্জামান রনির মেয়ে উর্মি আকতার উষা (১৯)।
 

কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, পাচারকারীরা একটি প্রাইভেট কারে টেকনাফ থেকে ইয়াবার চালান কিনে রাজধানী ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। গাড়িটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মাদক নিয়ন্ত্রণ বিভাগের কর্মীরা কারটি থামিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ পাচারকারীদের গ্রেপ্তার করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন