মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি //

মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্মী মো. রাব্বিন আহমেদ রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সদর উপজেলার ২নং ওয়ার্ডের বড়বাড়ি সোনাপুর এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 
 

রাব্বিন আহমদ রাব্বি কমলগঞ্জ উপজেলার  কালেঙ্গা গ্রামের  মো. কবির মিয়া ছেলে। 

 

জানা যায়, গত সোমবার (১ জুন) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ আল-ফালাহ হাসপাতালের সামনে ব্যানারসহ বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় এসআই (নিঃ) শিপু কুমার দাস বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় রাব্বি এজাহারভুক্ত আসামি। শুক্রবার (৫ জুন) সদর উপজেলার ২নং ওয়ার্ডের বড়বাড়ি সোনাপুর এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘এখন পর্যন্ত ওই মামলায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন