সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান

জালালুর রহমান, জুড়ী (মৌলভীবাজার)//

মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজারের জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

২০২৪-২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম দক্ষতা, সততা ও সফলতার সঙ্গে সম্পন্ন করায় বিভাগীয় মূল্যায়নে তিনি প্রথম স্থান অর্জন করেন। এ উপলক্ষে সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ আসাদুল বাকী স্বাক্ষরিত সনদপত্র তাঁকে প্রদান করা হয়েছে।

জানা গেছে, জুড়ী উপজেলায় অবৈধ জাল ব্যবহার ও মা মাছ নিধন প্রতিরোধ, প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, মৎস্য খামারিদের প্রশিক্ষণ এবং সরকারি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর উদ্যোগে উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং জেলেদের মধ্যে সচেতনতা বেড়েছে।

স্থানীয় বেলাগাঁও গ্রামের মৎস্যজীবী মো: মানিক আহমদ, মো: আবুল কালামসহ আরো অনেকেই জানান, আমাদের জুড়ী উপজেলা মৎস্য অফিসার সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় এটা আমাদের জুড়ীর জন্য গর্ব তাঁর দিকনির্দেশনায় পোনামাছ নিধন বন্ধে ইতিবাচক পরিবর্তন এসেছে। 

উপজেলা মৎস্য অফিসার মো: মনিরুজ্জামান বলেন, “সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও মৎস্য খাতের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এ সাফল্য অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে এবং দেশের মৎস্য খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন