মৌলভীবাজারের প্রতিভা অন্বেষণ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দাবা ও মার্শাল আর্ট খেলা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি //

বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলা এবং ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬ইং জেলা পর্যায়ে দাবা ও মার্শাল আর্ট খেলা অনুষ্ঠিত গতকাল মঙ্গলবার (৫ মে) সকালে সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর দাবা ও মার্শাল আর্ট ফাইনাল খেলা। এ সময় বালক ও বালিকা দলের মধ্যে দাবা ও মার্শাল আর্ট প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দাবায় খেলায় বালক গ্রপে ১ম হয়েছে

সাফওয়ানসামী,২য় হয়েছে সৌরদ্বীপ দাশ শ্রেষ্ঠ,৩য় হয়েছে রনদ্বীপ সিংহ। দাবায় খেলায় বালিকা গ্রপে১ম হয়েছে রশ্মি দাশ তুলসী,২য় হয়েছে নবনিতা দেব বর্না,৩য় হয়েছে দেবশ্রী কর্মকার। মার্শাল আর্ট ফাইনাল খেলায় বালক (কারাতে-৪৫কেজি) গ্রæপে ১ম হয়েছে পিন্স পাল, বালক (কারাতে +৪৫কেজি) গ্রæপে ১ম হয়েছে অর্প দাশ। (উশুু- ৪৫কেজি) গ্রæপে ১ম হয়েছে বর্ষনরুদ্র পাল, বালক (উশু +৪৫কেজি) গ্রæপে ১ম হয়েছে তাহমিদ ইসলাম। (তাইকোয়ানডো -৪৫কেজি) গ্রæপে ১ম হয়েছে নির্জন দাশ,বালক (তাইকোয়ানডো +৪৫কেজি) গ্রæপে ১ম হয়েছে নয়ন দাশ। (জুডো-৪৫কেজি) গ্রæপে ১ম হয়েছে সাঈদ আহমদ,বালক (জুডো

+৪৫কেজি) গ্রæপে ১ম হয়েছে গৌতম মল্লিক। মার্শাল আর্ট ফাইনাল খেলায় বালিকা (কারাতে- ৪৫কেজি) গ্রæপে ১ম হয়েছে রিক্তি দেব, বালিকা (কারাতে +৪৫কেজি) গ্রæপে ১ম হয়েছে অস্মিতা নাগ গুজন,। বালিকা (উশু-৪৫কেজি) গ্রæপে ১ম হয়েছে রিক্তি দেব, বালিকা (উশু+৪৫কেজি) গ্রæপে ১ম হয়েছে অস্মিতা নাগ গুজন,। খেলা শেষে বিজয়ীদেও মাঝে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) মো: আকিব উল্লাহ, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারন সম্পদক মারুফ আহমদ,জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ,জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ন সম্পাদক মাহবুব ইজদানী ইমরান সহ বিভিন্ন উপজেলার সরকারি বেসরকারি দফতরের উর্ধতন কর্মকর্তা এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন