মোরেলগঞ্জে “নতুন কুড়ি স্পোর্টস-২০২৬” আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী ও মেধা বিকাশে উদ্বুদ্ধ করতে “নতুন কুড়ি স্পোর্টস-২০২৬” আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠক, শিক্ষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

সভায় প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “নতুন কুড়ি স্পোর্টস-২০২৬” আয়োজনের মাধ্যমে উপজেলার শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী আকন, স্কাউটস সম্পাদক মো. লুৎফর রহমান, প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, জেলা কাউন্সিলর নাইম হাওলাদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া সংগঠক ও শিক্ষক প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, “নতুন কুড়ি স্পোর্টস-২০২৬”-এ উপজেলার ৬২টি মাদ্রাসা ও ৬৩টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। উপজেলার ইতিহাসে এত বড় পরিসরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া আয়োজনকে ঘিরে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য আগামী ২৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের নাম নিবন্ধনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে তারা প্রযুক্তি নির্ভর একঘেয়ে জীবন থেকে বের হয়ে শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা অর্জন করবে। একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ তৈরির ক্ষেত্রেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় ক্রীড়ামোদী মহল মনে করছে, “নতুন কুড়ি স্পোর্টস-২০২৬” শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং মোরেলগঞ্জের শিক্ষার্থীদের জন্য নিজেদের প্রতিভা তুলে ধরার একটি বড় মঞ্চ। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আয়োজকরা আশা করছেন, সুষ্ঠু ও সফল আয়োজনের মধ্য দিয়ে মোরেলগঞ্জ উপজেলা ক্রীড়া অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।*** ছবি সংযুক্ত আছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন