প্রতিবারের ন্যায় এবারো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত হলো ভলান্টারি অ্যান্ড কমিউনিটি সেক্টর (ভিসিএস) অ্যাওয়ার্ডস। ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার হোয়াইটচ্যাপেল টাউন হলের গ্রোসার্স উইংয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্বেচ্ছাসেবী সংগঠনের বিপুল সংখ্যক প্রতিনিধি। টাওয়ার হ্যামলেটসে ভলান্টারি সেক্টরের মাধ্যমে কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ডস প্রদান করা হয়।
কাউন্সিলের সিনিয়র ভলান্টারি এন্ড কমিউনিটি সেক্টর ডেভেলপমেন্ট অফিসার মিলি ডাউন্সের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেবিনেট মেম্বার ফর কস্ট অফ লিভিং এন্ড রিসোর্সেস, কাউন্সিলর সাইদ আহমেদ।
স্বেচ্ছাসেবী এবং কমিউনিটি সেক্টরের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, চীফ এক্সিকিউটিভ স্টিভ হোলসি, ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার, ইকুয়ালিটিজ এন্ড সোশ্যাল ইনক্লুশন বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর বদরুল চৌধুরী, হেলথ, ওয়েলবিয়িং এন্ড সোশ্যাল কেয়ার বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তার।
মূল আলোচনা উপস্থাপন করেন ক্যানারি ওয়ার্ফের সাবেক সিইও ও চেয়ারম্যান স্যার জর্জ কবসকো।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “ভলান্টারি সেক্টরের স্বেচ্ছাসেবীরা কমিউনিটির জন্য অসামান্য অবদান রেখে চলেছেন। বারাজুড়ে শত শত ভিসিএস সংগঠন ও সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা কাউন্সিল সব সময় স্মরন করে। কমিউনিটির সেবা ও বাসিন্দাদের জীবন উন্নত করতে সংগঠনগুলোর সহযোগী হিসেবে কাজ করতে কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে বৃহৎ ভলান্টারি গ্রুপ অব দ্যা ইয়ার, মাঝারি ভলান্টারি গ্রুপ অব দ্যা ইয়ার, ছোট ভলান্টারি গ্রুপ অব দ্যা ইয়ার, ইয়াং ভলেন্টিয়ার অব দ্যা ইয়ার, ভলেন্টিয়ার অব দ্যা ইয়ার এবং লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এবারের ভিসিএস অ্যাওয়ার্ড বিজয়ীরা হলেন:
বছরের সেরা বড় স্বেচ্ছাসেবী গ্রুপ, যাদের আয় ১ মিলিয়ন পাউন্ডের বেশি
বিজয়ীঃ প্রভিডেন্স রো'র কিচেন ভলান্টিয়ার গ্রুপ
বছরের সেরা মাঝারি স্বেচ্ছাসেবী গ্রুপ, যাদের আয় বছরে ১.৫ লাখ থেকে ১ মিলিয়ন পাউন্ড।
বিজয়ীঃ লিডার্স ইন কমিউনিটি এবং উইমেন্স ইনক্লসিভ টিম
বছরের সেরা ছোট স্বেচ্ছাসেবী গ্রুপ, যাদের আয় বছরে ১.৫ লাখ পাউন্ডের কম।
বিজয়ীঃ গ্লিমস এডভান্সার প্লে গ্রাউন্ড
অতি প্রশংসিতঃ ব্রমলি বাই বো কমিউনিটি অর্গানাইজেশন এবং পাপা ইয়ং সিআইসি
বছরের তরুণ স্বেচ্ছাসেবীঃ
বিজয়ীঃ ফিউচার কিডস ডেভোলাপমেন্টের নাদিয়া বকস
অতি প্রশংসিতঃ এহসানুল হক ও নাফিস মিয়া
বছরের সেরা স্বেচ্ছাসেবীঃ উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলাম
অতি প্রশংসিতঃ মায়া জাহরা লি রহমান ও আবুল হোসাইন
লাইফটাইম অ্যাচিভমেন্ট : লাইম হাউজ প্রজেক্টের ফরিদা ইয়াসমিন
অতি প্রশংসিতঃ নাজ হোসাইন এবং সুফিয়া আলম।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন