পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্টস এসোসিয়েশনের প্রার্থী পরিচিতি সভা

gbn

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

আসন্ন বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্টস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২০-২২ উপলক্ষে প্রার্থী পরিচিতি সভা হয়েছে৷

গতকাল বুধবার {২৩ ডিসেম্বর} সন্ধ্যায় রাজধানীর কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্য মঞ্চ) স্বাস্থ্য বিধি অনুসরণ করে এই সভা অনুষ্ঠিত হয়৷ নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক হাজী আবু মোতালেব সভাপতিত্বে প্রার্থী পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন এফবিসিসিআই'র পরিচালক ও ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মাদ হারুন অর রশিদ এবং নির্বাচন বোর্ড সদস্য শহিদুল ইসলাম স্বপন। 

সভায় সমমনা পরিষদ ও সম্মিলিত পরিষদের মোট ৪২ জন পরিচালক পদ প্রার্থী আলোচনায় অংশ নেন। 

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর শনিবার সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্টস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২০-২২ অনুষ্ঠিত হবে। 

 

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন