শান্তি আলোচনার জন্য ‘অনুকূল পরিবেশ’ তৈরির লক্ষ্যে ১ ফেব্রুয়ারি পর্যন্ত কিয়েভে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিন এ খবর জানিয়েছ। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অনুরোধে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে শহরটির তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
এ পরিস্থিতিতে একটি বড় ধরনের মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগের দিন বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘তীব্র শীতের কারণে পুতিন এক সপ্তাহের জন্য কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে গোলাবর্ষণ থেকে বিরত থাকতে রাজি হয়েছেন। তবে তিনি সেই বিরতির নির্দিষ্ট শেষ সময় উল্লেখ করেননি। তবে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হামলা বন্ধের কারণ হিসেবে আবহাওয়ার বিষয়টি উল্লেখ করেননি।
’
তিনি বলেন, ‘আলোচনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে রাষ্ট্রপতি ট্রাম্প সত্যিই রাষ্ট্রপতি পুতিনের কাছে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এক সপ্তাহের জন্য কিয়েভে হামলা না চালানোর ব্যক্তিগত অনুরোধ জানিয়েছিলেন।’
পুতিন ওই অনুরোধে সম্মত হয়েছেন কি না—এ প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। রাষ্ট্রপতি ট্রাম্পের পক্ষ থেকে একটি ব্যক্তিগত অনুরোধ ছিল।’
তবে পেসকভ ‘কিয়েভ’ শব্দটি ব্যবহার করে কেবল রাজধানী শহরটিকেই বোঝাচ্ছিলেন, নাকি পুরো ইউক্রেনকে—তা স্পষ্ট নয়।
ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার হামলায় কিয়েভে শত শত অ্যাপার্টমেন্ট ভবন বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
জেলেনস্কি এর আগে ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানান। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া যদি আমাদের জ্বালানি অবকাঠামো বা বিদ্যুৎ কেন্দ্রে হামলা না চালায়, তবে আমরাও তাদের স্থাপনায় হামলা করব না।’
শুক্রবার দেওয়া এক ভাষণে তিনি আরো বলেন, ‘মার্কিন পক্ষ এক সপ্তাহ জ্বালানি স্থাপনাগুলোতে হামলা থেকে বিরত থাকার কথা বলেছে। গত রাত থেকেই গত রাত থেকেই সেই সময় গণনা শুরু হয়েছে।
পুরো বিষয়টি এখন আমাদের অংশীদারদের ওপর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে।’
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন