বৈঠক করে সময় নষ্ট করতে চান না ট্রাম্প, রাশিয়া বলছে প্রস্তুতি চলছে

gbn

গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে, আপাতত ট্রাম্প-পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই। হাঙ্গেরির বুদাপেস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পিত বৈঠক বাতিল করা হয়েছে। ট্রাম্প বৈঠককে অকার্যকর উল্লেখ করেছেন এবং বলেছেন, বৈঠক করে আমি সময় নষ্ট করতে চাই না।

এদিকে আজ বুধবার রাশিয়া দাবি করেছে, ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে রাষ্ট্রপতি সম্মেলনের প্রস্তুতি এখনো চলছে, যদিও মার্কিন নেতা ঘোষণা করেছেন এটি স্থগিত করা হয়েছে।

 

 

গত ১৬ অক্টোবর পুতিনের সঙ্গে এক ফোনালাপের পর ট্রাম্প জানিয়েছিলেন, দুই নেতার মধ্যে হাঙ্গেরিতে বৈঠক হবে। তবে মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে, আপাতত ট্রাম্প-পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই।

ট্রাম্প বলেন, ‘আমি একটি অকার্যকর বৈঠক করতে চাই না। আমি সময় নষ্ট করতে চাই না।

তবে আমরা একটি দুর্দান্ত শান্তি চুক্তি প্রস্তুত করেছি, যেখানে দুই দেশের সেনারা তাদের ব্যারাকে ফিরে যাবে। কারণ রাশিয়া ও ইউক্রেন উভয়ই সপ্তাহে ৫ থেকে ৭ হাজার সেনা হারাচ্ছে। কিন্তু আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।’

 

প্রায় চার বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যুদ্ধবিরতিতে সম্মত হতে অস্বীকৃতি জানানোয় ট্রাম্প ক্রমশ হতাশ হয়ে পড়েছেন।

তিনি এখন পর্যন্ত পুতিনকে তার সর্বোচ্চ দাবি থেকে সরে আসতে রাজি করাতে ব্যর্থ হয়েছেন।

 

ট্রাম্প গত আগস্টে আলাস্কায় একটি শীর্ষ সম্মেলনে পুতিনের সঙ্গে দেখা করেছিলেন কিন্তু বৈঠকটি কোনো ধরনের শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘কেউ সময় নষ্ট করতে চায় না, ট্রাম্প বা পুতিনও নয়।’ রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ দাবি করেছেন, প্রস্তুতি অব্যাহত রয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে এ সপ্তাহের জন্য নির্ধারিত প্রস্তুতিমূলক বৈঠকও বাতিল হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, সোমবার তাদের মধ্যে একটি গঠনমূলক ফোনালাপ হয়েছে, তাই সরাসরি বৈঠকের প্রয়োজন অনুভূত হয়নি।

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি প্রস্তাবকে ইউরোপীয় নেতারা সমর্থন জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা ট্রাম্পের অবস্থানকে দৃঢ়ভাবে সমর্থন করছেন। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন