জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় আরও একজন করোনাভাইরাসে(কোভিড-১৯)আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গত শুক্রবার(২০’নভেম্বর) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ২১টি নমূনার ফলাফলে শিবগঞ্জের ওই একজন শনাক্ত হন। এনিয়ে জেলায় এ পর্যন্ত ৮০৪ জন শনাক্ত হলেন। শনিবার(২১’নভেম্বর) সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরৗ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে মারা গেছেন ১৪ জন। সূস্থ হয়েছেন ৭৭৮ জন। এদের মধ্যে গত শুক্রবার সদরের ১০ জন সূস্থ হন। জেলায় এ পর্যন্ত সূস্থতার হার প্রায় ৯৭ শতাংশ। জেলায় চিকিৎসাধীন করোনা রোগী এখন ১২ জন। এদের ৩ জন সদর, ৬ জন শিবগঞ্জ,২ জন গোমস্তাপুর ও ১ জন ভোলাহাট উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন আরও বলেন,এ পর্যন্ত জেলা থেকে ৬ হাজার ৭৫২ টি নমূনা সংগ্রহ হয়েছে।এখনও ৩৭ টি নমূনার ফল পাওয়া যায় নি। জেলার নাচোল উপজেলা এখন রোগি শুণ্য।
এদিকে শনিবার জেলা শহর ও গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় মাস্ক পরিধান না করার দায়ে ১৮ জনের নিকট থেকে ১১ হাজার ৬শ’ টাকা অর্থদন্ড আদায় করেছে মোবাইল কোর্ট।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, ২০১৮ সালের সংক্রামক রোগ আইন অনুযায়ী বড় বাজার,পুরাতন বাজার,খোয়াড় মোড়,কলেজ মোড় এলাকায় ১৩ জনের নিকট থেকে ১০ হাজার ৩শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়। অপরদিকে এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট চন্দ কর বলেন, জেলা শহরের ঢাকা ও মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক ব্যবহার না করায় ৫ জনের নিকট থেকে ১ হাজার ৩শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়। অভিযানকালে মোবাইল কোর্টগুলো বাস কাউন্টার,দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে সতর্ক করে। ###

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন