জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন পৃথকভাবে পালন করেছে স্থানীয় সংগঠনের দুটি পক্ষ। এ উপলক্ষে উভয়পক্ষ আলেচনা সভা,কেক কাটা ও দোয়া’র আয়োজন করে।
শুক্রবার(২০’নভেম্বর) বিকেলে শহরের ওয়ালটন মোড়ে জেলা বিএনপির ব্যানারে কর্মসূচীতে অংশ নেন জেলা বিএনপি সভাপতি এড,রফিকুল ইসলাম টিপু,সদর থানা বিএনপি দপ্তর সম্পাদক ফারুক হোসেন,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবর আলী রুমন,বিএনপি নেতা আখতার হোসেন প্রমুখ।
এর আগে সকালে শহরের পাঠানপাড়া এলাকায় সদর থানা,পৌর ও অঙ্গ সংগঠনের ব্যানারে অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম,পৌর কাউন্সিলর জাহাঙ্গীর কবীর ও আব্দুল বারেক,জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মীম ফজলে আজিম,পৌর মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেন,বিএনপি নেতা খাইরুল ইসলাম প্রমুখ।
আলোচনায় বিএনপি নেতারা সরকারের সমালোচনা করেন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন