চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন



জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলায় মো.রুবেল ওরফে ফয়সাল(২৬) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড,তৎসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদন্ডের টাকা নির্যাতিতা পাবেন বলে রায়ে উরেøখ করা হয়।
বুধবার (১৮’নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মো.রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে ওই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত রুবেল ওরফে ফয়সাল ভোলাহাটের গোহালবাড়ী ইউনিয়নের মুন্সিগঞ্জ নামো কানারহাট গ্রামের মো.ফারুকের ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান,গত ১০১৭ সালের ২৭’অক্টোবর বাড়ির নিকটে একটি বাঁশঝাড়ের  নিকট বান্ধবীদের সাথে খেলতে গিয়ে জোরপূর্বক ধর্ষণের শিকার হয় ওই শিশু। এ ঘটনায় ওই দিনই শিশুর পিতা ভোলাহাট থানায়  মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও ভোলাহাট থানার তৎকালীন উপপরিদর্শক(এসআই) ওসমান গণি ২০১৭ সালের ২৪’ডিসেম্বর রুবেল ওরফে ফয়সালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্যশীট দাখিল করেন। ১২ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে বুধবার আদালত রুবেল ওরফে ফয়সালকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড.এমদাদুল হক এমদাদ।  ###

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন