সুনামগঞ্জের ভ্রাম্যমাণ ল্যাবরেটরি দিয়ে খাদ্যপণ্যের মান পরীক্ষা করণ শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি:-

সুনামগঞ্জের প্রথমবারের মতো  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরি দিয়ে বিভিন্ন খাদ্যপণ্যের মান পরীক্ষা করণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জেল রোড এলাকায় বিভিন্ন দোকান থেকে মসলা ও সবজির গুণগত মান ল্যাবের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।

মরিচ, হলুদ সহ শাকসবজি প্রাথমিক ভাবে পরীক্ষা করে কোন ভেজাল পাওয়া যায়নি।

এ সময় সুনামগঞ্জের নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দিন জানান, খাদ্যের গুণগত মান ও খাদ্যেপণ্য ভেজাল আছে কিনা সেটি ল্যাবের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার অভিযান চলছে। সপ্তাহে একদিন এই অভিযান চলমান থাকবে।ভেজাল পাওয়া গেলে বাংলাদেশ নিরাপদ  খাদ্য আইন অনুযায়ী আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ এর সহকারী পরিচালক আল আমিন, ভ্রাম্যমাণ ল্যাবরেটরির ল্যাব টেকনিশিয়ান ফারজানা খানম।##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন