পাইকগাছায় দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘাত সংঘর্ষ; গাড়ী ভাংচুর, জেলা পরিষদ সদস্য সহ আহত-৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ খুলনা জেলা পরিষদ সদস্য রবিউল ইসলামের উপর হামলা ও গাড়ি ভাংচুর সহ দু’পক্ষের মধ্যে দু’দফা হামলা, মারপিট ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা পরিষদ সদস্য সহ কমপক্ষে ৫জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত জেলা পরিষদ সদস্য রবিউল ইসলামের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল। সোলাদানা ইউপি চেয়ারম্যান সহ আহতদের সূত্রে জানাযায়, উপজেলার সোলাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও খুলনা জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবি গাজীর ভাইপো আপন এর সাথে বেশ কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে আবির হোসেন সহ তার সহযোগীদের সাথে মারামারির ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী অভিযোগ করেন আবির হোসেনরা তার ভাইপো আপন কে মারপিট করে। এ ঘটনার জের ধরে শুক্রবার বিকালে আবির হোসেন ও তার সহযোগিরা সোলাদানার চারবান্ধা বাজারে গেলে বিষয়টি নিয়ে চেয়ারম্যানের ভাগ্নে আজাদ ও আপন এর সাথে কথা কাটাকাটি ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে আজাদ গুরুতর জখম হয়। পরে লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পরামর্শ দেয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম আহত ভাগ্নে আজাদকে প্রাইভেট কার যোগে খুলনায় নিয়ে যাচ্ছিল। এ সময় হাসপাতাল থেকে বের হওয়ার সাথে সাথেই হাসপাতালের সামনে রবিউল ইসলামের গাড়ির উপর আবির, আকাশ সহ কতিপয় ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এ সময় তারা গাড়ী ভাংচুর করে রবিউল ইসলামকে গাড়ী থেকে বের করে বেদম মারপিট করে গুরুতর জখম করে। খবর পেয়ে ওসি’র নেতৃত্বে থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। পরে রাত ১২টার পরে পুলিশি নিরাপত্তায় জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম ও তার ভাগ্নে আজাদকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দু’দফার এ সংঘর্ষে অন্যান্যদের মধ্যে সাগর সানা (২৬), আবির হোসেন (২৬) ও ইমরান গাজী (৩০) আহত হয়েছেন বলে দাবী করেছেন একটি পক্ষ। এদিকে শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন জেলা পরিষদ সদস্য রবিউল ইসলামের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন আহত জেলা পরিষদ সদস্যের ভাই ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি এবং অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন থানার ওসি ওবাইদুর রহমান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন