সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাকে মাদকমুক্তকরণের লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাকে মাদকমুক্তকরণের লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাষ্টার নরিম আলী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম প্রমুখ । জেলা প্রশাসক এ সময় বলেন, তরুণরাই দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র, তারাই জাতির আগামী দিনের কর্ণধার। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে জাতির মূল চালিকাশক্তি হলো তরুণরাই। তরুণ প্রজন্মই দেশ ও জাতিকে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নিতে অগ্রনী ভূমিকা রেখে আসছে যুগ যুগ ধরে। তবে আমাদের দেশের তরুণ ও যুব সমাজের একাংশ নানাভাবে জড়িয়ে যাচ্ছে মরণ নেশা মাদকের সঙ্গে। এ নেশা এমনই এক নেশা ধীরে ধীরে বিবর্ণ করে দিচ্ছে আমাদের সবুজ মনের তারুণ্যকে। নষ্ট করে দিচ্ছে দেশের ভবিষ্যতকে। আমাদের দেশের রয়েছে পর্যাপ্ত তারুণ্য নির্ভর জনশক্তি। দেশের এ মূল্যবান সম্পদ মাদকের চোরাচালান ও অপব্যবহারের কবলে পড়ে যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি দেশের অর্থনীতি বিপর্যস্তসহ উন্নয়নে বাধাগ্রস্ত হয়। নেশার ছোবলে পড়ে এ যুবসমাজ কর্মশক্তি, সেবার মনোভাব ও সৃজনশীলতা হারিয়ে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধন করছে। আর তাই দেশগড়ার কারিগর সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সংবাদকর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, জেলার মধ্যে কালিগঞ্জ উপজেলাকে প্রথমে মাদকমুক্তকরণ করা হবে। সেই লক্ষে আজই উদ্বোধন করা হবে বসস্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কের। শুধু তাই নয়, প্রত্যেকটি ইউনিয়নে ছোট বড় পার্ক গড়ে তুলতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন