জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জীববৈচিত্র ও পরিবেশ রক্ষার্থে অবাধে অতিথি ও মৌসুমীসহ সবধরনের পাখি শিকার বন্ধের দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৯’অক্টোবর) উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি এনজিও’র জেলা ও উপজেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধনে অংশ নেন,জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান,রয়েল বিশ্বাস,উপজেলা আ’লীগ সেক্রেটারী ইয়াসিন আলী শাহ,এনজিও’র জেলা সভাপতি সাকির রেজা সহ অনান্যরা। মানববন্ধন থেকে যে কোন ধরনের পাখি শিকার বন্ধ করে প্রকৃতি,স্বাভাবিক জীববৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষার দাবী জানানো হয়। ###
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন