সুর ও ছন্দের আবেশ ছড়িয়ে সাতক্ষীরায় শেষ হলো দু’দিনব্যাপী আবহমান বাংলার সাংস্কৃতিক উৎসব

শাহীন গোলদার,সাতক্ষীরা সুর-ছন্দ আর নৃত্যের আবেশ ছড়িয়ে সাতক্ষীরায় শেষ হয়েছে দু’দিনব্যাপী আবহমান বাংলার সাংস্কৃতিক উৎসব। অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়, মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা আর নির্ভেজাল দেশ প্রেমের আহ্বানই ছিল এ সাংস্কৃতিক উৎসবের লক্ষ্য। দু’দিনের এ সাংস্কৃতিক আয়োজনে সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কে তারুণ্যের উচ্ছ্বাস আর প্রাণের আবেগ লক্ষ্য করা যায়। কানায় কানায় ভরে উঠেছিল শহিদ আব্দুর রাজ্জাক পার্কের সবুজ চত্ত্বর। পৌষের হিমেল হাওয়া উপেক্ষা মাটির টানে বসেছিল তারুণ্যের মেলা। দেশত্ববোধক গানে ফুটে উঠেছিল মা-মাটি ও মানুষের কথা। গণসংগীতের আবেশে শেকল ছেড়ার আহ্বান। মহান বিজয়ের মাসে জয়োল্লাসে জাগ্রত বাংলাদেশ। পৌষের পড়ন্ত বিকেলের মিষ্টি রোদ গায়ে মেখে প্রায় মধ্যরাতের শিশিরে সিক্ত হয়ে অজস্র শ্রোতা মেতেছিল উল্লাসে। সংগীতের সুর, কবিতার ছন্দ আর নৃত্যের তালে তুলে ধরা হয় গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে শুরু হওয়া এ উৎসবের সমাপ্তি ঘটে বুধবার (২১ ডিসেম্বর) রাতে। শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নাসরীন খান লিপির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি ভারতের সভাপতি স্বাতী দাস, সাধারণ সম্পাদক আশিস সরকার, বাংলাদেশ বেতার খুলনার আর ডি নিতাই কুমার, খুলনা সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি ভারতের সভাপতি স্বাতী দাস, সাধারণ সম্পাদক আশিস সরকার, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমা পারভীন রতœা, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ খুলনার সভাপতি এনামুল হক বাচ্চু, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ ঢাকার সভাপতি প্রনবকে মুখার্জী, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার যুগ্ম সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান উজ্জ্বল, সংগীত শিক্ষক মো. শহিদুল ইসলাম, সংগীত শিল্পী মনজুরুল হক, ব্যাংকার আক্তারুজ্জামান কাজল, ফারহা দীবা খান সাথী, রুমা রানী বরকন্দাজ, বিশিষ্ট নৃত্য শিল্পী নাহিদা পারভীন পান্না, লিটন শিকদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমূখ। অনুষ্ঠানে অতিথিগণ শিল্পীদের সম্মাননা, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। এর আগে দলীয় ও একক নৃত্য, গীতি নৃত্যালেখ্য, সমবেত ও একক সংগীত, দলীয় আবৃত্তির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। উৎসবে ভারতের ব্যাঙ্গালুরু, নদীয়া, ত্রিপুরা ও কলকাতার মোট ৫২জন সংগীত, নাটক, বাচিক ও নৃত্য শিল্পী, রাজধানী ঢাকার ৩০জন শিল্পী ও খুলনার ৩০জন শিল্পীসহ সাতক্ষীরার শিল্পীরা অংশ নিয়েছেন। ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন