আবাসন ও আশ্রায়নের জীবনসংগ্রামে এক রাহেলা খাতুন

দে লো য়া র  জা হি দ ||


বাংলাদেশের সংবিধানে আইন নিশ্চিত করেছে  যে  নাগরিকদের ন্যায়বিচার ও ন্যায্যতা নিশ্চিত করবে দেশের বিচার বিভাগ । দেশের  সংবিধানের প্রকৃত প্রতিফলন দুর্ভাগ্যবশত আইনি ব্যবস্থায়  এখনো নেই । বাস্তবে আইনে প্রবেশাধিকারের পাশাপাশি সমতার সাথে বিচার বা মামলা নিষ্পত্তি প্রত্যাশা করা বাতুলতা মাত্র।  যা এখন শুধুমাত্র  বিত্ত ও প্রভাবশালীদের জন্য বা বিশেষ সুবিধাপ্রাপ্তদের জন্যই  সংরক্ষিত।
বাকি অসহায় জনসংখ্যা হল হয়রালীর শিকার, যারা ক্ষমতাবানদের অন্যায় ও দমনে পিষ্ট, এবং সমাজে প্রতারিত। বাংলাদেশের মতো দেশ যেখানে ৩৫% এরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে সেখানে বিচার ব্যবস্থায় আমূল সংস্কার ছাড়া বিপর্যয় অভিসম্ভাবী।  যেখানে লোকেরা তাদের অধিকার আদায় করার জন্য আদালতে যায় কিন্তু মামলা করতে গিয়ে এর চেয়েও বরং বেশি হয়রালীর শিকার হয়.

এমনি একটি ঘটনার বর্ণনা দিয়ে আমার প্রিয় সহপাঠী, কর্ম্মজীবনের ঘনিষ্ঠ বন্ধু, রাজনৈতিক নীতি আদর্শে ভিন্ন মতাবলম্বী, দেশের মিডিয়া জগতে অতি সুপরিচিত মুখ স্থলীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের গত ১৫ অক্টোবর একটি ফেইসবুক পোস্ট এর ছবিটির উপর আমার নজর পড়লো।  হৃদয় ছুঁয়ে গেল বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধা রাবেয়া খাতুন কে দেখে। এটা খুবই স্বাভাবিক যে  বাংলাদেশে বয়স বাড়ার  সাথে সাথে প্রবীণরা তাদের সন্তান-সন্ততি ও আত্মীয় স্বজনদের ওপর নির্ভরশীল পড়েন। এ নির্ভরশীলতা বর্তমান সময়ে কতটা কষ্টকর ও হৃদয়গ্রাহী হতে পারে তা সংবাদপত্রের পাতা খুললেই দেখা যায়. ড. তোফায়েল ঘটনার বর্ণনা দিয়ে লিখেন, "বৃদ্ধার নাম রাবেয়া খাতুন স্বামী মৃত মনির আহমদ । ১৯৭১ সালে স্বাধীনতার পূর্বে তিন মেয়ে ও এক ছেলে নিয়ে বিধবা হন। মনির আহমদের প্রথম স্ত্রীর মৃত্যু পর রাবেয়া খাতুন দ্বিতীয় স্ত্রী হিসাবে মৃত মনির আহমদের সংসারে আসেন। প্রথম স্ত্রীর সংসারে মনির আহমদের একজন ছেলে সন্তান ছিল। মনির আহমদের রেখে যাওয়া বাড়ি-ভিটা ও চাষের জমি প্রথম ঘরের এক সন্তান, দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর এক ছেলে ও তিন মেয়ের মধ্যে শরা-শরিয়ত মত বন্টন হওয়ার কথা। সে বন্টনে নানা অনিয়ম, বৈষম্য ও জোর –জবরদস্তির জন্য কখনও দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানগণ স্বাধীনতার ৫১ বছর পরও উত্তারাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি সঠিকভাবে ভোগ-দখল করতে পারছে না।

অবশেষে নব্বইএর দশকের শেষ দিকে তাদের মধ্যে একটি আপোষ নামা হয়। সকল পক্ষ আদালতের স্বীকারোক্তি দেন এবং আপোষনামায় স্বাক্ষর  করেন। মাননীয় আদালত শুধু ডিগ্রী দেয়ার অপেক্ষায় ছিল। এর মধ্যে স্বাক্ষর করার পর মামলা নিস্পত্তির বিলম্বের মধ্যে কয়েকজন বিবাদী মৃত্যূবরণ করেন। ২০২১এর শেষ দিকে বাদী রাবেয়া খাতুনও মৃত্যুবরণ করেন। মামলার তারিখ হয়,পুনঃ পুনঃ ।রায় আর হয় না, কখনও হাকিম বদলি, কখনও ছুটি,কখনও প্রশিক্ষণ। ১৯৯৭ সনের মামলা, এখন ২০২২প্রায় শেষ । এখনও রায় অনিশ্চিত। মামলা নং৪৯৯৭( মূল)। নতুন নম্বর ১৮৪। চট্টগ্রাম বিজ্ঞ তৃতীয় যুগ্ম জেলা জজ আদালত।

বৃদ্ধা রাবেয়া তাঁর সৎ ছেলের ঘরের দুই নাতির সাথে পেরে উঠেছেন না। তারা তাদের মৃত বাবার আপোষনামার  স্বাক্ষর মানতে চান না। এর পর ঐ দুই নাতি, সৎ দাদী ও তার ছেলেকে  কোনভাবে ভিটায় ঘর করতে দেয় না। এই মহিলা ৫০ বছর যাবৎ পিছনের ভাঙ্গা ঘরে বসবাস করে মারা গেছেন। তার ছেলের সাথে প্রায়ই মারপিট হয়। প্রত্যেক বারই মার খায় । থানায় যায়। মামলা হয়, কোন ফল হয় না। তিন তিনটি ফৌজদারী মামলা হয়েছে। ভয়ে স্বাক্ষী উপস্থিত হয় না, স্বাক্ষীদেরও মারধর করা হয়েছে। এখনও একটি ফৌজদারী মামলা এ মাসেই দুইবার শুনানি পিছিয়ে তৃতীয় তারিখ পড়েছে। শুনানী হলেও  ( মামলা নং ৭২০) কোন দৃশ্যমান সমাধান হবে তা মনে হয় না। পূর্বের সম্পত্তির মামলা চলমান থাকায় মারপিটের ফৌজদারী মামলা খারিজ হয়ে যায়।

এ পোস্টটি চট্টগ্রামের কোন বিজ্ঞ জজ সাহেব, বিজ্ঞ আইনজীবি ও সাংবাদিকের দৃস্টিতে পড়লে এ পরিবারটিকে একটু সহায়তা করুণ। প্রবলের অত্যাচার থেকে দুর্বলদের রক্ষায় এগিয়ে আসার আহবান জানাই। শুনলে অবাক হবেন, এ প্রবল জবরদখলকারি ও সন্ত্রাসী প্রতিপক্ষ্ জোবরা (হাটহাজরী, চট্টগ্রাম) গ্রামের অধিবাসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক চতুর্থ শ্রেনীর কর্মচারি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শহরের
শিক্ষক ক্লাবের পিয়ন। প্রক্টর অফিস ঘটনাটি জানে। যে স্বাক্ষীকে মারধর করে সাক্ষ্যদান থেকে বিরত রেখেছে সেও বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারি।"

রাহেলা খাতুন জীবন থেকে দ্রুতই  শিখে নিয়ে ছিলেন যে তার দীর্ঘ জীবনের সামনের পথটুকু তাকে একাই চলতে হবে।   সংকোচিত জীর্ণশীর্ণ কুড়ে ঘরটির সামনে এ মা  যেন শ্বাশত বাংলার শত সহস্র মায়ের ছবিকেই তুলে ধরেছেন । রাহেলার অতীত জীবনের কথা মনে করিয়ে দে  তার সুখ দুঃখের অনেক কল্পকথা।  রাহেলা খাতুন শুনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে বিপুল সংখ্যক পরিবারকে আবাসনের ব্যবস্থা করে দিয়েছেন এবং দিচ্ছেন। বাংলাদেশের জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে এসব বাড়ি ঘর নির্মাণ হচ্ছে। একই সঙ্গে খাস জমি চিহ্নিত করে, অবৈধভাবে  দখলকৃত জমি উদ্ধার করে গৃহহীনদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে । ভূমিহীন, গৃহহীন, হতভাগ্যদের স্বামী-স্ত্রীর যৌথ নামে জমি ও বাড়ির মালিকানা ও দেওয়া হয়। জানা যায়নি রাহেলা খাতুনের মতো বয়োবৃদ্ধদের আশ্রয়ণ এর জন্য দেশে কোনো কার্যকর প্রকল্প আছে কিনা?

স্থানীয় প্রশাসন রাহেলা খাতুনের  সহায়তায় এগিয়ে আসতে পারেন কিনা? প্রবাসী ভাই-বোনেরা সহায়তার হাত বাড়াতে পারেন কিনা? দেশের উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রতিনিয়ত বিভিন্ন উন্নয়ন কৌশল গ্রহণ করে আসছে সরকার। তৃণমূল থেকে  দারিদ্র্য বিমোচন ও আশ্রয়ণ সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উন্নয়ন ভাবনায়  অন্তর্ভুক্তিমূলক চেতনা কাজ করে। আবাসনে কর্মসংস্থান, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম যুক্ত রয়েছে। বঙ্গবন্ধু কন্যা হাসিনার উদ্ভাবনের মধ্যে আশ্রয়ণ একটি গুরুত্বপূর্ণ বিষয়।  প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বোদ্ধামহল রাহেলা খাতুনের বিষয়টির মানবিক সমাধান প্রত্যাশী।


[লেখক : বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফ্যাকাল্টি মেম্বার, সভাপতি, বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ক, কানাডা নিবাসী]

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন