গাইবান্ধায় দুই হাজারত্রিশ পিস ইয়াবা সহ মাদককারবারী র‌্যাবে হাতে গ্রেফতার

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে দুই হাজার ত্রিশ পিস ইয়াবাসহ মাদককারবারীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব ১৩ গাইবান্ধা টিম । এসময় নগত ৫ শত টাকা ৩ টি মোবাইল ,২ টি সিমকার্ড,মমোরী কাড জব্দ করা হয়েছে।

র‌্যাব ১৩ গাইবান্ধা কোম্পানি কমান্ডার মুন্না বিশ্বাস স্বাক্ষরিত প্রেস বার্তায় আরো জানা যায়, র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল ৩ অক্টোবর শনিবার ৭ টা ১৫ মিনিটের সময় র‌্যাব ১৩ গাইবান্ধা (সিপিসি ৩) ক্যাম্পের একটি অভিযানিক টিম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার নিজপাড়া গ্রামস্থনিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদককারবারী সাকিব আল হাসান (২৩) কে হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারের পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ।

গ্রেফতারকৃত মাদককারবারী সাকিব আল হাসান (২৩) ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভয়াবহ মল্লিকবাড়ী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

সরকারি রাজস্ব আয় ঠিক রাখতে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন
বিশ্ব রোডে জমি অধিগ্রহনের ফলে ঐতিহ্যবাহী পলাশবাড়ী কালিবাড়ী হাটের বিশাল কাচাবাজার ও গরু হাট বিলিনের পথে

আশরাফুল ইসলাম গাইবান্ধা
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ডাকা রংপুর মহাসড়কের ৪ লেন উন্নীতকরণ প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণের ফলে পলাশবাড়ীর কালিবাড়ী হাটের বিশাল পাইকারী কাচা বাজার ও বিখ্যাত গরু হাট টি বিলিন হতে বসেছে । হাটটি রক্ষায় এখনি সরকারি ভাবে পদক্ষেপ গ্রহনের লক্ষে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন ।

 প্রকাশ পায় গত ২৫ বছর আগে পূর্বে ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কালিবাড়ী হাটে পাইকারি কাচা সব্জি বাজার ও গরু হাট লাগানো হলে কালিবাড়ী হাটের নির্ধারিত খাস খতিয়ানভুক্ত হাট চান্দিনায় স্থান পায় চান্দিনায় সংকুলন না হওয়ায় তৎকালিন ইজারাদারের প্রচেষ্টায় অনতিদুরে বাশকাটা মৌজার সাবেক ১১৩,১২৬ ও ১২৭ হাল ৩০৩,৩০১ দাগের ৬৬ শতাংশ জমি ভাড়া নিয়ে হাট বসানো হয়। বিশ্ব রোড সংলগ্ন স্থানটি খোলামেলা হওয়ায় অল্পদিনের মধ্যে হাটটি জমজমাট আকার ধারণ করে । খোজ নিয়ে দেখা গেছে প্রতি শনিবার ও বুধবার হাটের দিন কমপক্ষে ১০ হাজার মন কাচা সব্জি ও কমপক্ষে ৫ শ গরু মহিষ ক্রয় বিক্রয় হয়। এসব মালামালের অধিকাংশ পন্য ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয়ে থাকে । দীর্ঘদিন যাবৎ উক্ত স্থানে হাট বসার কারণে বেশকয়েকটি খাবার হোটেল ও শতাধিক বিভিন্ন দোকাল বসায় এলাকাটি বানিজ্যিক এলাকায় পরিনত হয়েছে। ইতি মধ্যে গাইবান্ধা জেলা প্রশাসক সাসেক সড়ক সংযোগ প্রকল্প । এলেঙ্গা হাটিকামরুল রংপুর মহাসড়ক ৪ লেনে  উন্নীত করণ প্রকল্পের আওতায় কালিবাড়ী হাটের জন্য ভাড়া নেওয়া জায়গা বাশকাটা মৌজার ৩০১,৩০৩  দাগের .৩৭ শতাংশ জমি অধিগ্রহনের সিদ্ধান্ত গ্রহন পূর্বক ৪ ধারা ও ৭ ধারাে নোটিশ প্রদান করেছেন । ফলে কালিবাগী হাটের পাইকারী সব্জি বাজার ও বিশাল গরু হাটটি জায়গার অভাবে নিশ্চিত বিলুপ্ত হয়ে যাবে বলে অভিজ্ঞ মহল আশংঙ্কা প্রকাশ করেছেন । এতেক করে সরকার প্রতি বছর মোটা অংকের রাজস্ব আয় হতে বঞ্চিত হবে। কালিবাড়ী হাটের বিশাল এই পাইকারি সব্জি বাজার ও গরু হাটটি টিরক রাখার লখ্ষে বাশকাটা মৌজার ৩০১ .৩০৩ দাগেরর জায়গায় জমি অধিগ্রহনের সাথে সাথে পার্শ্ববর্তী যে কোন স্থানে ১ একর জমি কালীবাড়ী হাটের কাচা বাজার ও গরু হাটের জন্য অধিগ্রহন করার আবেদন জানিয়ে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যু,পৌর প্রশাসক আবু বকর প্রধান,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পৌর সহায়ক কমিটির সদস্য,মটর শ্রমিক ইউনিয়নের নেতা ফিরো, হাটবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি ,সাধারণ সম্পাদক,প্রেসক্লাব সাধারণ সম্পাদক ,সাংবাদিক ফেডারেশনের নেতা মন্জুর কাদির মুকুল,ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ফোরামের নেতা সাংবাদিক সিরাজুল ইসলাম রতন, সাংবাদিক আশরাফুল ইসলাম ,ফজালার রহমান,পল্লী চিকিৎসক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেনী-পেশার নেতৃবৃন্দের স্বাক্ষরসহ একটি লিখিত দরখাস্ত প্রদান করেছেন। জনগেণর দূর্ভোগ রোধে ও হাটটি ঐতিহ্য রক্ষায় বিষয়টির গুরুত্ব অনুধাবন করে স্থানীয় জাতীয় সংসদ সদস এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি আবেদনটি আমলে নিতে জোড় সুপারিশ করেছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন