যশোর জেলা পরিষদ নির্বাচন : পিকুল পেলেন ঘোড়া, কাজলের প্রতীক আনারস

ইয়ানূর রহমান : যশোর জেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৫২ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল ঘোড়া প্রতীক ও বিকল্পধারা মারুফ হাসান কাজল আনারস প্রতীক পেয়েছেন। আজ (২৬ সেপ্টেম্বর) সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ ও সাধারণ সদস্য পদে ৪০ প্রার্থী রয়েছেন। এসময় জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমানসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর প্রথমবারের মতো জেলা পরিষদের ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এক হাজার ৩১৯ ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন।#

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন