গোবিন্দগঞ্জে পুলিশে চাকুরীর নামে ঘুষের ১০ লাখ টাকা ফেরৎ

 ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ সদস্য পদে চাকুরী দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে, সেই ঘুষের ১০ লাখ টাকা ইউ’পি চেয়ারম্যানের মধ্যস্থ্যতায় ফেরৎ দিলেন দিনাজপুর জেলার পুলিশ লাইনে কর্মরত পুলিশ কনষ্টেবল ঘুষখোর ফরিদুল ইসলাম। 

 

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের উলিপুর (মধ্যপাড়া) গ্রামের আব্দুর রশিদের ছেলে কাওছার (২১) কে ২০২১ সালের ১৪ নভেম্বর গাইবান্ধা পুলিশ লাইনে পুলিশে নিয়োগ দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়, একই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের আব্দুস ছাত্তার আলীর ছেলে পুলিশ কনষ্টেবল ফরিদুল ইসলাম (৩২)। দীর্ঘদিন যাবৎ এই ঘুষের টাকা ফেরৎ না দেওয়ায় কাওছার মিয়ার পিতা-আব্দুর রশিদ গত ১লা আগষ্ট পুলিশের আইজি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এতে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। অবশেষে সেই ঘুষের ১০ লাখ টাকা মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের মধ্যস্থ্যতায় ফরিদুলের ভগ্নিপতি রাহেনুল ইসলাম ভুক্তভোগি আব্দুর রশিদকে বুঝিয়ে দিয়েছেন বলে জানান। 

 

এ বিষয়ে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের কাছে মুঠোফোনে একাধিকবার জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

 

তবে কনষ্টেবল ফরিদুল ইসলামের ভগ্নিপতি রাহেনুল ইসলাম ও শালমারা ইউনিয়ন পরিষদের সাবেক ইউ’পি সদস্য শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।   

 

ভোক্তা মঞ্চের সভাপতি আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ বাহিনীকে ঘুষ, দূর্নীতিমুক্ত রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই ঘুষখোর পুলিশ কনষ্টেবল ফরিদুল ইসলামের এসব অপকর্মের যাবতীয় ডকুমেন্টসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সামাজিক আন্দোলনসহ সরকারের উর্দ্ধর্ত্বন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন