জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুক্রবার (০২’অক্টোবরর) পর্যন্ত ৭৭৭ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে এ পর্যন্ত সূস্থ হয়েছেন ৭০৮ জন।শনাক্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন। ফলে জেলায় চিকিৎসাধীন করোনা রোগি এখন ৫৪ জন।
চিকিৎসাধীনদের মধ্যে ৩৬ জন সদর,৪ জন শিবগঞ্জ,১ জন গোমস্তাপুর,২ জন নাচোল ও ১১ জন ভোলাহাট উপজেলার বাসিন্দা।
শুক্রবার সন্ধ্যায় সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,জেলা থেকে এ পর্যন্ত ৬ হাজার ৪৫৫ টি নমূনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে এখনও ১২৮টি নমূনার ফল পাওয়া যায় নি। শুক্রবার আসা ২টি নমূনার ফল নেগেটিভ পাওয়া গেছে। ###
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন