পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্নাঢ্য শোভাযাত্রা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুটি পৃথক ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫ জুন) সকালে শহরের  প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শোভাযাত্রাগুলো। সকাল ৮টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রা শহরের পুরাতন ষ্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এখানে প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায়  প্রদর্শণ করা হয়। এরপর সেমিনার,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ৩ দিনব্যাপী স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান শুরু হয় । এদিকে সকাল সাড়ে ১০টায়  আওয়ামী লীগের শোভাযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে বের হয়ে সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে শেষ হয়।
এসব কর্মসূচীতে যোগ দেন জেলা প্রশাসক একেএম গালিভ খান,পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, জেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক  ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ ও  রুহুল আমিন সহ গণ্যমাণ্য সরকারী ও বেসরকারী ব্যাক্তিবর্গ। ###

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন