ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ছাতক থেকে সংবাদদাতা

ছাতকে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে জাকির হোসেন (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও গ্রামের রাস্তায় এ দূর্ঘটনাটি ঘটে। সে কামারগাঁও-মাঝপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

 

জানা গেছে, জাকির হোসেন পেশায় একজন কৃষক।  কৃষি কাজ করতে গিয়ে অসাবধারনতা বশত বিদ্যুতের ছেঁড়া তারে জড়ালেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে বিকেলে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন