বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ থেকে \ ইংদানিং সিলেট জেলার বিভিন্ন অ লে মাদক ব্যবসা বেড়ে যাওয়ায় যেমন প্রতিনদিই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে। এ নিয়ে প্রশাসনও বিভিন্ন এলাকায় কড়া নজরদারীতে টহল জোরদার করেছেন। এ কারণে প্রতিদিনই মাদক ব্যবসায়ীরা আটকের খবরে মাদক ব্যবসায়ীরা তাদের পূর্বের ব্যবসায়ীক কৌশল বদল করে অন্য পথ অবলম্বন শুরু করে তাদের অবৈধ ও নিষিধ মাদক ব্যবসা করে আসছে। এতে র্যাবও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে তাদের নতুন নতুন কৌশল গ্রহণ করতে শুরু করে। গোপন সূত্রে র্যাব-৯ এর কাছে একটি তথ্য আসে যে, মহা সড়ক দিয়ে একটি মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা নানা রকম কৌশলে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে সিলেটের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। র্যাব উক্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে জানতে পারে যে, রাতের কোন এক সময় গাঁজার একটি বিশাল চালান শায়েস্তাগঞ্জ এলাকায় যাবে এবং তা সেখানে ক্রয়-বিক্রয় করা হবে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (১মার্চ) ২০২২ ইংরেজী তারিখ রাত অনুমান ১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, (সিপিসি-১) হবিগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন অগ্রণী ব্যাংকের সামনে সিলেট টু ঢাকাগামী পাকা রাস্তার উপর থেকে ৯৮ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি বড় ট্রাক সহ বাগেরহাট জেলার ফটিকহাট থানার লালচন্দ্রপুর গ্রামের মোঃ মোস্তফা শেখ এর পুত্র মোঃ তরিকুল ইসলাম সাগর (২৪)কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে আটকের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী সে নিজেই মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। এবং সে দীর্ঘদিন ধরে আইন- শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল বলেও জানায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন