যশোর শহরতলীতে হুজুরে ইয়াসিন খুন

ইয়ানূর রহমান : যশোর শহরতলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইয়াছিন
আরাফাত ওরফে হুজুরে ইয়াসিন খুন হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত পোনে
৮টার দিকে শহরের বেজপাড়া আকবারের মোড়ে ব্রাদার্স ক্লাবের মধ্যে তাকে
ছুরিকাঘাত করে হত্যা করে প্রতিপক্ষরা। নিহত ইয়াছিন বেজপাড়া পানির ট্যাংক
এলাকার মনির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত পোনে ৮টার দিকে ইয়াছিন আকবারের মোড়ে
ফ্রেন্ডর্স ক্লাবের মধ্যে বসে ছিলেন। এসময় মানকি টুপি পরা কয়েকজন এসে
তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর
জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস  বলেন, রাত ৮টা ২০
মিনিটের সময় ইয়াছিনকে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার
শরীরের বিভিন্ন যায়গায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। প্রচুর রক্তক্ষরণের
কারণে তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে। ঘটনার সাথে কারা
জড়িত পুলিশ তা ক্ষতিয়ে দেখছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন