চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির ২ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ৮০০ পিস ইয়াবা ও ১০ বোতল বিদেশী মদ জব্দ হয়েছে।
তবে গত বুধবার(২ ফেব্রæয়ারী) রাতে পরিচালিত এ অভিযানে কেউ আটক হয় নি।
অভিযানে নেতৃত্ব দেয়া চাঁপাইনবাবগঞ্জ ৫৯’বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, গত বুধবার রাত ৯টার দিকে সোনামসজিদ সীমান্তের চুলকানিপাড়া নামক স্থানে অভিযান চালানো হয়। নিজস্ব তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে মালিকবিহীন ওইসব মাদক উদ্ধার হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান অধিনায়ক।##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন