ইসরায়েলি হামলায় লেবাননে নিহত তিনজন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেফতা শহরে হামলার ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন লেবানিজ সিভিল ডিফেন্সের সদস্য ছিলেন। এ ছাড়া আরো দুজন আহত হয়েছেন বলে জায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, তারা কখন নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা গেছে, আজকের হামলার পর লেবাননের আকাশে ধোঁয়া উঠছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, শুক্রবার তারা দক্ষিণ লেবাননে আরো ৪০টি অতিরিক্ত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলাকে ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এর আগে গত শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েতে ইসরায়েলি বিমান হামলায় লেবানিজ নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন। এদিকে লেবানন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন