বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ- নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নিবার্চনে প্রতিদন্ধিকারী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিপুল
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে রবিবার নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে উপস্থিত হয়ে
সভাপতি পদে এম এ আহমদ আজাদ, এম এ বাছিত, রাকিল হোসেন, মুরাদ আহমদ সহ ৪জন। সহ- সভাপতি পদে ২জন, আবু তালেব ও এম এ মুহিত। সাধারন সম্পাদক পদে ২জন মোঃ আলমগীর মিয়া ও মুহিবুর রহমান চৌধুরী তছনু। যুগ্ম সাধারন সম্পাদক পদে ২জন তৌহিদ চৌধুরী ও নাবেদ মিয়া। অর্থ সম্পাদক পদে একক প্রার্থী মুজাহিদ আলম চৌধুরী। কার্যনির্বাহী সদস্য পদে মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র নির্বাচন কমিশনের নিকট দাখিল করেন । এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার দৈনিক হবিগঞ্জের এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান, যুগ্ম নির্বাচন কমিশনার ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার ও যুগ্ম নির্বাচন কমিশনার প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ শওকত আলী।
নির্বাচনী তফশীল অনুযায়ী আগামী ২১ই ডিসেম্বর দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত প্রত্যাহার করার সময় নির্ধারন করা হয়েছে। ২৯ ডিসেম্বর নির্বাচন হবে। ওই দিন দুপুর ১২থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট অনুষ্টিত হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন