চাঁপাইনবাবগঞ্জ প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিবগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার



জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে ৮ম শ্রেণির ছাত্রী ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ দায়েরকৃত মামলায় অভিযুক্ত দুলাল আলী (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪’সেপ্টেম্বর) ভোররাতে বাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) শামসুল আলম শাহ। দুলাল শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের আব্দুর রহিম কটা’র ছেলে।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই) জিন্নাতুল ইসলাম বলেন, সোমবার সকালে সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে আদালতে ২২ ধারায় তার জবানবন্দী রেকর্ড করা হয়। বিকেলে গ্রেফতার দুলালকে আদালতে তোলা হয়।
এর আগে গত রোববার (১৩’সেপ্টেম্বর) শিবগঞ্জ থানায় মেয়ের মা বাদী হয়ে মামলা  করেন। এজাহারে বাদী উল্লেখ করেন,মাত্র তিন মাস সম্পর্কের পর গত শুক্রবার (১১’সেপ্টেম্বর) রাতে বিয়ের কথা বলে মেয়েকে বাড়ি থেকে ফুঁসলিয়ে বের করে নিয়ে যায় ওই যুবক। সে ওই রাতে নিজ বাড়িতে মেয়েকে ধর্ষণের পর সকালে বিয়ে করতে অস্বীকার করে।
বাদী আরও অভিযোগ করেন,ওই যুবক তার মেয়ের নিকট থেকে ঘটনার রাতে বাড়ি থেকে মেয়ের নিয়ে যাওয়া নগদ ৪০ হাজার টাকা ও ৬৭ হাজার টাকার স্বর্ণালংকারও হাতিয়ে নেয়।
গত শনিবার (১২’সেপ্টেম্বর) সকালে মেয়ে বাড়ি ফিরে আসলে বাদী ওই দিনই এ ব্যাপারে থানায় অভিযোগ করেন।  ###

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন