জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌর আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এজেন্ডাভিত্তিক আলোচনা ছাড়াও আসন্ন পৌর র্নির্বাচন নিয়ে আলোচনা হয়। আলোচনায় সকল সাংগঠনিক নিয়ম মেনে দল মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে সকল নেতাকর্মী একযোগে কাজ করবেন বলে মত দেন। এমনকি পৌর ১৫টি ওয়ার্ড কাউন্সিলরর পদে দলীয় একক প্রার্থী দেয়ার বিষয়টিও সকলে মেনে নেন।
শনিবার(১২’সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল,সহসভাপতি রুহুল আমীন এবং সেক্রেটারী ও সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ।
পৌর সভাপতি ও সেক্রেটারী জানান,সভায় মেয়াদোত্তীর্ণ পৌর ওয়ার্ড কমিটিগুলোর কাউন্সিল অনুষ্ঠান ও সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং পৌর কমিটির ৩টি শূণ্য পদ পূরণ বিষয়ে আলোচনা শেষে তাদের দায়িত্ব দেয়া হয়। সভায় ৭১ সদস্য বিশিষ্ট পৌর কার্যনির্বাহী কমিটি ও ১৫ টি ওয়ার্ড কমিটির সভাপতি,সেক্রেটারীদের অধিকাংশই অংশ নেন। ###
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন