মৌলভীবাজার প্রতিনিধি\ “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ শ্লোগান নিয়ে মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে । গতকাল শনিবার (২৯অক্টোবর) বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্র থেকে শুরু শহর প্রদনিক্ষন করে জনমলিন কেন্দ্র এসে শেষ হয়। মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্র অডিটরিয়ামে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন মুর্শেদ,এডভোকেট শান্তি পদ ঘোষ। বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই। পুলিশিং সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে, পুলিশকে সহযোগীতা করতে সকলের সহযোগীতার আহবান জানিয়েছেন। কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ,কমিউনিটি পুলিশ এবং স্থানীয় বিভিন্ন শ্রেনী ওে পাশার লোকজন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন