মৌলভীবাজার প্রতিনিধি//
”ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। গতকাল সোমবার (০৬ এপ্রিল) জেলা প্রশাসনের ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: মামুনুর রশীদ এর সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ। জেলা প্রশাসক বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়। এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই আমাদের উচিত পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করা এবং অন্যদেরও এতে উৎসাহিত করা। সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, জেলা রেফারি সমিতি সদসগন,জেলা ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়, ক্লাব কর্মকর্তা,ক্রীড়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন