মৌলভীবাজার সদর উপজেলায় পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬

মৌলভীবাজার প্রতিনিিিধ \ মৌলভীবাজার সদর উপজেলায় যথাযথ মর্যাদায় ও জনসচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৭এপ্রিল) বেলা ১১টায় সদও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ব্রাকের স্বাস্থ কর্মকুচির সহযোগিতায় এই দিবসটি উদযাপন করা হয়। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং মূল বক্তব্য উপস্থাপন করেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বর্নালী দাশ। সভায় তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি তার বক্তব্যে বর্তমান সময়ে চিকিৎসার নতুন নতুন পদ্ধতি, বিশেষ করে পিআরপি (চষধঃবষবঃ-জরপয চষধংসধ) থেরাপি সম্পর্কে আলোচনা করেন। তিনি জানান, দীর্ঘমেয়াদী ব্যথা বা ক্রনিক পেইন নিরাময়ে এই আধুনিক চিকিৎসা পদ্ধতি অত্যন্ত কার্যকর। তিনি বলেন: “আমরা এখন পিআরপি থেরাপির মতো উন্নত চিকিৎসা সেবা দিচ্ছি, যা রোগীর নিজস্ব রক্ত থেকেই তৈরি করা হয়। অনেক সময় দীর্ঘদিনের পুরনো ব্যথা সাধারণ ওষুধে সারতে চায় না, সেসব ক্ষেত্রে এই থেরাপি চমৎকার ফলাফল দিচ্ছে।” অনুষ্ঠানে সিএইচসিপি,জুয়েল আহমদ এর পরিচালনায় বক্তব রাখেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ডা: শুভ তুষার সিংহ, ডা: নমিতা রায় চৌধুরী,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, ব্রাকের ্ধসঢ়;ওরিয়া মানেজার মো: মাসুদ আলম, ব্রাকের স্বাস্থ কর্মকুচির মৌলভীরাজার সদর ্ধসঢ়;এর সঞ্জিতা রানী নাথ, ব্রাকের স্বাস্থ কর্মকুচির ফিল্ড অর্গানাইজার আন্তর মিয়া, সিএইচসিপি নাসির খান, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও স্বাস্থ পরিদশক প্রনতি ত্রেবেদী,পরিসংখানবিদ আফছা খাতুন সহ চিকিৎসক, নার্স এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে বিজ্ঞানভিত্তিক চিকিৎসার প্রতি আগ্রহী করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিল“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান,সুরক্ষিত সকল প্রাণ”। মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই লক্ষ্যকে সামনে রেখে সাধারণ মানুষের দোড়গোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন