মৌলভীবাজারের কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে কৃষকের স্বপ্ন পু ড়ে ছাই

কমলগঞ্জ প্রতিনিধি //

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে এক পৈশাচিক নাশকতার ঘটনা ঘটেছে। বাগানের পরিত্যক্ত জমিতে হাড়ভাঙা খাটুনি দিয়ে গড়ে তোলা কৃষক সাদেক মিয়ার টমেটো ক্ষেতে মঙ্গলবার সন্ধ্যার পরে আগুন লাগিয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ পুড়ে ছাই হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক সাদেক হোসেন, চেরাগ মিয়া ও কাজল মিয়া ধার-দেনা করে পাত্রখোলা চা বাগানের পরিত্যক্ত জমিতে টমেটোসহ বিভিন্ন মৌসুমী সবজির চাষ করে অর্থনৈতিক সাফল্যের স্বপ্ন দেখছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হওয়ার আগেই রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুরো ক্ষেতটি জ্বালিয়ে দেয়। নিজের সাজানো ক্ষেত পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন নিঃস্ব হওয়া কৃষকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
 

কৃষক সাদেক জানান, টমেটো গাছ লাগানোর জন্য ৭০ হাজার বাঁশের খুঁটি, ২০ টি কীটনাশক স্প্রে মেশিন, ৬০ বান্ডিল মালচিং পেপারসহ ৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে। তারা এখন ঋণের বোঝা ও ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন। উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত রায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনাসহ সহায়তার আশ্বাস দেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন