শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যা মামলার রহস্য উন্মোচন: ২ ঘাতক গ্রেফতার

​রুমানা আক্তার  শ্রীমঙ্গল  রিপোর্টার  শ্রীমঙ্গল | ০১ এপ্রিল, ২০২৬
​মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর কিশোর জুনায়েদ (১৪) হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩১ মার্চ রাতে উপজেলার ভুনবীর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।
​গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. মারুফ (২৪), পিতা: মো. ছুরুত আলী, গ্রাম: আলিশারকুল।
২. মো. জুয়েল মিয়া (২৭), পিতা: তোরাব মিয়া, গ্রাম: বাদে আলীশা। তারা উভয়েই ভুনবীর ইউনিয়নের বাসিন্দা।
উল্লেখ্য যে, গত ২৭ মার্চ সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গলের আলিশারকুল এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় কিশোর জুনায়েদ। পরবর্তীতে ঘাতকরা তাকে হত্যা করে নির্জন জঙ্গলে মরদেহ ফেলে রাখে। এ ঘটনায় জুনায়েদের মা ইয়ারুন নেছা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা (মামলা নং ২৪, তারিখ: ৩১/০৩/২০২৬) দায়ের করেন।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, মামলা রুজুর পরপরই তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম অভিযানে নামে। ৩১ মার্চ রাতে ভুনবীর এলাকা থেকে মারুফ ও জুয়েলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের শিকার জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম কার্ডটি উদ্ধার করে পুলিশ।
​আইনি পদক্ষেপ:
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এবং মামলার অন্যান্য জট খোলার লক্ষ্যে বাকি তথ্যগুলো এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সকল বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন