ভোজ্যতেলের দাম ঠিক করে দিলো সরকার

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

দেশের বাজারে ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৯ টাকা। বোতলজাত প্রতি লিটার তেলের দাম ১৫৩ টাকা, ৫ লিটার বোতলের দাম ৭২৮ টাকা এবং সুপার পাম অয়েল এক লিটারের (খোলা) দাম ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বৈঠক শেষে দেশের বাজারে পরিশোধিত সয়াবিন ও পাম তেলের সর্বোচ্চ খুচরা মূল্য জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এখন থেকে খোলা এক লিটার সয়াবিন তেলে সর্বোচ্চ খুচরা দাম হবে ১২৯ টাকা। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি করা যাবে ১৫৩ টাকায়। এছাড়া পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি করতে হবে ৭২৮ টাকার মধ্যে।

পাশাপাশি খোলা পাম সুপার তেলের এক লিটারের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করা হয়েছে ১১৬ টাকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষ অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় নিয়ে এ দাম নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত মে মাসে সয়াবিন তেলের যে দাম ঠিক করা হয়েছিল এবার সেটিই পুনর্বহাল করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন